|
যশোরে অস্ত্রসহ যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে অস্ত্রসহ যুবক আটক বুধবার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে জিয়া বিশ্বাসের চায়ের দোকান থেকে তাকে আটক করে যশোর ৬ এর র্যাব সদস্যরা। আটক সন্ত্রাসী জিয়া বিশ্বাস উপজেলার হাজিরবাগ গ্রামের ইনাতুল্লা বিশ্বাসের ছেলে। র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জিয়া নিজেকে আড়াল করতে হাজিরবাগ গ্রামে চায়ের দোকান দিয়েছিলো। পরে ওই চায়ের দোকানের আড়ালে সে অস্ত্র বেচাকেনা করতো। এ খবরের প্রেক্ষিতে ঝিকরগাছা উপজেলায় র্যাব অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা তার চায়ের দোকান থেকে জিয়াকে আটক ও তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করেছে র্যাব সদস্যরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
