ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে পিতা- মাতার অভিযোগে মাদকাসক্ত পুত্রকে কারাগারে প্রেরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 1 December, 2023, 12:35 AM

কুড়িগ্রামে পিতা- মাতার অভিযোগে মাদকাসক্ত পুত্রকে কারাগারে প্রেরণ

কুড়িগ্রামে পিতা- মাতার অভিযোগে মাদকাসক্ত পুত্রকে কারাগারে প্রেরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারী এলাকার মাদকাসক্ত ছেলের অত্যাচার এবং পরিবারের অন্যান্য সদস্যদের জীবন হুমকী স্বরূপ মনে করে শেষ পর্যন্ত গতকাল ২৯ নভেম্বর সকালে অত্যাচারিত পিতা-মাতা নিজ সন্তান  মোস্তাফিজার রহমান (২৯) কে পুলিশের হাতে সোপর্দ করেছে।

ফুলবাড়ী থানার পুলিশ সুত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য তার পিতা- মাতা ও পরিবারের অন্যান্যদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতো। নেশার টাকা না পেলে সে প্রায় সময় তার পিতা- মাতা এমনকি পরিবারের অন্যান্যদের মারপিট করতো। অনেক সময় ঘরের হাড়ি পাতিল ও আসবাবপত্র  ভাংচুর করতো। ঘটনার দিন সকালে মাদকাসক্ত পুত্র নেশার টাকার জন্য স্বাভাবসূলভ পিতা মাতা ও পরিবারের অন্যান্যদের কাছে টাকা দাবী করে না পেয়ে ভাংচুর শুরু করে। পুত্রের এমন তান্ডব দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পিতা- মাতা সহ পরিবারের লোকজন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে পুলিশে সোর্পদ করে। পিতা আব্দুর রহমান ও মাতা আনজুয়ারা বেগমের মারপিট ও ভাংচুরের অভিযোগের প্রেক্ষীতে ফুলবাড়ী থানার পুলিশ মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে ওই দিন দুপুরে আদালতে পাঠালে আদালত কারাগারে প্রেরণ করে। পিতা আব্দুর রহমান ও মাতা আনজুয়ারা বেগম বলেন, নেশাগ্রস্ত পুত্রের অত্যাচার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে শেষ পর্যন্ত পুলিশে সোপর্দ করতে বাধ্য হলাম।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজুরের বিরুদ্ধে মা বাদী হয়ে মামলা দায়ের করে এবং বুধবার দুপুরে মাদকাসক্ত মোস্তাফিজুরকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status