ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
রাজশাহী ডিবির দুই সদস্যকে কুপিয়েছে মাদক কারবারিরা
ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী
প্রকাশ: Friday, 1 December, 2023, 12:27 AM

রাজশাহী ডিবির দুই সদস্যকে কুপিয়েছে মাদক কারবারিরা

রাজশাহী ডিবির দুই সদস্যকে কুপিয়েছে মাদক কারবারিরা

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য। মাদক কারবারিরা তাদের কুপিয়ে আহত করেছে।

আহত ডিবি সদস্যরা হলেন ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তারা দুজনই কনস্টেবল। 
তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেল সড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিন মাদক কারবারিকে আটক করেছে। তা ছাড়া ঘটনাস্থলে থেকে ফেনসিডিল ও ডিবি সদস্যদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো দেশিয় অস্ত্র জব্দ করেছে।

চারঘাট পুলিশ জানায়, বিকেলে উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের 

বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন সদস্যের একটি দল।
 অন্য একটি দল ইউসুফপুর বাজারে গোপনে অপেক্ষা করছিল।

অভিযানের প্রথম পর্যায়ে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক করে ডিবি পুলিশ। 

তাদের হাতকড়া পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর  ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। তখন রুবেলের দুই ভাই পাভেল ও সাব্বিরসহ তাদের ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে ছুটে আসে।
 
এ সময় রুবেলের নেতৃত্বে দেশিয় ধারালো অস্ত্র নিয়ে ডিবির তিন সদস্যের ওপরে হামলা করে তারা।
হাঁসুয়া দিয়ে কোপ দিলে ডিবির কনস্টেবল ইউসুফ ও বিশ্বজিৎ গুরুতর আহত হন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা 

চিকিৎসাধীন। হামলার ঘটনায় মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

 রুবেল ও তার সহযোগীরা পলাতক; তাদেরকেও আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status