ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ডাচ বাংলার টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 12:53 PM

ডাচ বাংলার টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

ডাচ বাংলার টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

দেশের অন্যতম বৃহৎ ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ডাটা সেন্টার সল্যুশন প্রদান করবে শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে 'সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ডাটা সেন্টার ইনফ্রাসট্রাকচারাল ইকুইপমেন্ট ফর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড' শীর্ষক প্রজেক্টের কার্যাদেশ হস্তান্তর করা হয়। 

এ সময় ডাচ বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ আলম পাটওয়ারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (আইটি, ইনোভেশন, রিকনসিলেশন অ্যান্ড মনিটরিং ডিভিশন) মোহাম্মদ এমদাদুল হক খান এবং একই বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড মো. ওসমান গনি। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এন্টারপ্রাইজ সল্যুশন সেলসের এজিএম এস এম কায়েস হোসেন। 

উক্ত কার্যাদেশটির অধীনে ৫টি প্রোডাক্ট ক্যাটাগরিতে সেবা প্রদান করবে স্মার্ট টেকনোলজিস। সেগুলো হচ্ছে পাওয়ার ইকুইপমেন্ট, কুলিং সিস্টেম, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, প্যাসিভ ইকুইপমেন্ট এবং টায়ার ফোর ডিজাইন ভ্যালিডেশন অ্যান্ড সার্টিফিকেশন। 

প্রজেক্ট নিয়ে স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "আমাদের জানামতে, এটিই দেশের ফাইনান্সিয়াল খাতের ডাটা সেন্টার স্থাপন সংক্রান্ত সবচেয়ে বড় কার্যক্রম। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এমন একটি প্রজেক্টে আমাদের উপর আস্থা রাখায় আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমরা গত ২৫ বছর ধরে সততার সাথে দেশে তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে আসছি। আমরা আশা করছি, এই প্রজেক্টটিও আমাদের দক্ষ টিম সফলভাবে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status