|
নাগরপুর দেলদুয়ারে ১৬ জনকে টপকে নৌকায় আবারো মনোনয়ন পেলেন আহসানুল ইসলাম টিটু
রিফাত ,নাগরপুর
|
![]() নাগরপুর দেলদুয়ারে ১৬ জনকে টপকে নৌকায় আবারো মনোনয়ন পেলেন আহসানুল ইসলাম টিটু আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন। নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হবে। ইনশা’আল্লাহ পুনরায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে। এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে দুই উপজেলার আ.লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটার গণ। একই সাথে আহসানুল ইসলাম টিটু এমপি’কে অভিনন্দন জানিয়েছে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা। উল্লেখ্য, ১৩৫, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার মোট ১৭ জন প্রার্থী আ.লীগ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
