ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালীর বাউফলে বর্তমান এমপির উপরে আস্থা রাখল আওয়ামী লীগ
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Monday, 27 November, 2023, 12:30 AM

পটুয়াখালীর বাউফলে বর্তমান এমপির উপরে আস্থা রাখল আওয়ামী লীগ

পটুয়াখালীর বাউফলে বর্তমান এমপির উপরে আস্থা রাখল আওয়ামী লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক চিফ হুইপ ও বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ।


রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

বাউফল থেকে মোট ১৩ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত‍্যাশী ছিলেন। 

১৯৭৯ সালে প্রথমবার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আ স ম ফিরোজ। ওই বছরই হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি। 
 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status