ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
অস্টগ্রামে গাঁজাসহ গ্রেফতার-১
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 27 November, 2023, 2:15 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 November, 2023, 2:33 PM

অস্টগ্রামে গাঁজাসহ গ্রেফতার-১

অস্টগ্রামে গাঁজাসহ গ্রেফতার-১

কিশোরগঞ্জ জেলার অস্টগ্রাম থানা এলাকা হতে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে  এক মাদককারবারীকে।

রবিবার (২৬ নভেম্বর)  সোয়া নয়টার সময় অস্টগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে আসামীকে।

গ্রেফতারকৃত আসামী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পূর্ব অষ্টগ্রাম ঠাকুরহাটি গ্রামের মৃত আনফর আলীর পুত্র মো. মশব আলী (৫৮)। 

মিডিয়া সেলের দেয়া তথ্যে জানা যায় কিশোরগঞ্জ  জেলার অষ্টগ্রাম থানার এসআই (নি:) নিপুন মজুমদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৬/১১/২৩ খ্রি: ২১.১৫ ঘটিকায় অষ্টগ্রাম থানাধীন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া খেয়াঘাট হতে অনুমান একশত বিশ গজ উত্তর পাশে মোঃ রুপ মিয়া (৪৫) এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর উপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ মশব আলী (৫৮), পিতা- মৃত আনফর আলী, সাং- পূর্ব অষ্টগ্রাম, ঠাকুরহাটি ০৬নং ওয়ার্ড, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৬/১১/২৩ খ্রি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status