|
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকা পেলেন রুহেল
মোঃ সালাউদ্দিন রাসেল ,মিরসরাই
|
![]() চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকা পেলেন রুহেল রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম-১ আসনে নৌকার মাঝির নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত ১৮ নভেম্বর দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন রুহেল। ২০ নভেম্বর দুপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সশরীরে উপস্থিত থেকে নিজের মেঝো ছেলে রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এরই মধ্যদিয়ে দীর্ঘ ৫৪ বছর পর এ আসনে নৌকার মাঝির পরিবর্তন হয়েছে। ১৯৬৯ সাল থেকে অধ্যবদি এ আসনে ৭ বার আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেঝো ছেলে মাহবুব উর রহমান রুহেল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র মাহবুব উর রহমান রুহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ১৯৯৭ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। গত ২৬ বছর তিনি তার বাবার সাথে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ মাহবুব উর রহমান রুহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদিকে মাহবুব উর রহমান রুহেল কে নৌকা প্রতীকে মনোনীত করার খবরে আনন্দের বন্যা বইছে সমগ্র মিরসরাইজুড়ে। উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
