|
ঝালকাঠিতে আশ্রয়ন প্রকল্পের নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
|
![]() ঝালকাঠিতে আশ্রয়ন প্রকল্পের নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন রবিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঝালকাঠির উত্তর কেস্তাকাঠি এলাকার আশ্রয়ন প্রকল্পের নারীদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করে। ধ্রুবতারার সভাপতি উজ্জ্বল রহমান এর সভাপতিত্বে এবং ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব দিলারা খানম। বিশেষ অতিথি সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা ও ধ্রুবতারার উপদেষ্টা জনাব মুঃ আল-আমীন বাকলাই, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার, ব্র্যাক এর জেন্ডার বিষয়ক প্রতিনিধি ইলেন বিশ্বাস, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাথি আক্তার, ধ্রুবতারা ঝালকাঠি জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক কনা আক্তার। বক্ততারা বলেন মৌখিক ও মানসিক নির্যাতন থেকেই শারীরিক নির্যাতনের শুরু, তাই চুপ না থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ছড়িয়ে দেওয়াই দিবসের মূল লক্ষ। নির্যাতনের শিকার হলেই সরকারের জাতীয় টোল ফ্রি নম্বর ১০৯ (এক শূন্য নয়) নম্বরে যোগাযোগ করতে উৎসাহ বাড়ানোরও তাগিদ দেন, পাশাপাশি নিজেদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে বলেন। ক্যাপশনঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব দিলারা খানম। ক্যাপশনঃ বক্তব্য রাখছেন সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা ও ধ্রুবতারার উপদেষ্টা জনাব মুঃ আল-আমীন বাকলাই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
