|
চাঁপাইনবাবগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন বর্তমান তিন এমপি
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন বর্তমান তিন এমপি রোববার (২৬ নভেম্বর ) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ১আসনে বর্তমান এমপি ডা.শামিল উদ্দিন আহাম্মেদ শিমুল, ২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি জিয়াউর রহমান জিয়া এবং ৩ আসনে মনোনয়ন পেলেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিকে ২৬ নভেম্বর বিকেলে মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আ'লীগ নেতা কর্মীরা পরে মিষ্টি বিতরন-সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
