ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বাউফলে প্যানেল চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
জাহিদ শিকদার,পটুয়াখালী
প্রকাশ: Saturday, 25 November, 2023, 11:53 PM

বাউফলে প্যানেল চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাউফলে প্যানেল চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নের  ১নং প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই  ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল হাওলাদার। 
 শনিবার বিকাল ৩টায় উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এ সময় সাইফুল ইসলাম  লিখিত বক্তব্য  পাঠ করেন । 

লিখিত বক্তব্যে সাইফুল বলেন, কাবিটা, টিয়ার হতদরিদ্রের ৪০দিনের কর্মসূচীতে তার নামে বরাদ্ধ নির্ধারিত থাকলেও তাকে দেয়া হয়নি এবং ২মাসের প্রেগনেন্সি ভাতা তার নামে বরাদ্ধ দেয়া হয়নি। ১নং ওয়ার্ডে একজন চৌকিদার নিয়োগে ৩লাখ টাকার ঘুষ বানিজ্য করেছেন  শাহজাহান গাজি অথচ মিথ্যা মামলা ও পত্রিকায় নিউজ করে তাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। চেয়ারম্যান ঘোষণার পর  বেপরোয়া আচরণ এলাকায় ত্রাসের সৃষ্টি করেছেন তার ছেলে সজিব। নানা সময় তাকে সামিাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ভয়ভিতি প্রদর্শন করে চলছেন, তৃতীয় একজন ব্যাক্তিকে দিয়ে তাকে হয়রানি করতে থানায়   লিখিত অভিযোগ করেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় তার নামে মিথ্যে সংবাদ পরিবেশন করে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি। 

এবিষয়ে অভিযুক্ত প্যানেল  চেয়ারম্যান শাহজাহান গাজী বলেন, ‘বিভিন্ন বরাদ্ধ একজন চেয়ারম্যান চাইলে যে কাউকে দিতে পারে। অবার নাও দিতে পারে। আর নিয়োগের ব্যপারে আমি কিছু জানি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status