|
আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম
নতুন সময় ডেস্ক
|
![]() আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে ঠিক কি কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে, গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। পরদিন ৭ জুলাই গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অবসরের ঘোষণা প্রত্যাহার করেন। এদিকে দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
