ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
৬৯ আসনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন কয়েকজন এমপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 November, 2023, 1:57 AM

৬৯ আসনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন কয়েকজন এমপি

৬৯ আসনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন কয়েকজন এমপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভার পর বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে ৬৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

কয়েকজন বর্তমান সংসদ সদস্যও মনোনয়ন থেকে বাদ পড়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলেও জানান।

বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status