ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নরসিংদী সদরে ঘোড়াদিয়া মডেল হাই স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী সদর
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:54 PM

নরসিংদী সদরে ঘোড়াদিয়া মডেল হাই স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

নরসিংদী সদরে ঘোড়াদিয়া মডেল হাই স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

নরসিংদী সদর উপজেলা ঘোড়াদিয়া মডেল স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।  আজ সকাল ১০টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। প্রথমেই জাতীয় সংগীত দিয়ে প্রথম অধিবেশনের প্রধান অতিথি- তাঁর বক্তৃতায় স্কুলের সকল ছাত্র- ছাত্রীর প্রতি শিক্ষা বিষয়ক আলোচনায় বলেন, আজ তোমরা ছোট একদিন তোমরাও বড় হবে তোমরা মানুষের মতো মানুষ হয়ে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জল করবে, এবং দেশ ও জাতির কল্যানে কাজ করবে, তোমরাই  হবে দেশের ভবিষ্যৎ।  এখনই সময় তোমাদের তৈরি হওয়ার। 

তোমরা যারা পড়াশুনা করছো ভাল একটি রিজাল্ট করবে, সেই সাথে আমি বলবো শুধু ভাল রিজাল্ট করলেই হবেনা, তোমাদের ভাল একজন মানুষও হতে হবে, দেশ -জাতির কল্যানে নিজেকে সম্পৃক্ত করতে হবে তাহলেই কেবল তোমাদের মানব জীবন সার্থক। সেই সাথে তিনি বলেন, আজ তোামাদের সাথে আমি সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি এই স্কুলের শিক্ষক, অভিভাবক সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা অফুরান।

স্কুলের ক্লাস পার্টিতে ছাত্র -ছাত্রীরা ভিন্ন রকম একটি  অনুষ্ঠান উপহার দেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া, কৌতুক, অভিনয়, কমেডি, নাচ, গান সহ আরো সৃজনশীল কিছু উপস্থাপন  করা হয়। জানা যায়, স্কুলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই পড়াশুনার পাশাপাশি ছাত্র- ছাত্রীর  মননশীল এক্সট্রা কারিকুলাম নিয়ে পাঠদান দিয়ে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status