ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে পুনাকের উদ্যোগে ড্রাইভিং স্কুলের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:52 PM

কুড়িগ্রামে পুনাকের উদ্যোগে ড্রাইভিং স্কুলের উদ্বোধন

কুড়িগ্রামে পুনাকের উদ্যোগে ড্রাইভিং স্কুলের উদ্বোধন

কুড়িগ্রাম পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাক) এর সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পুলিশ পরিবারের নারী সদস্য ও নারী পুলিশদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য ড্রাইভিং স্কুলের উদ্বোধন করা হয়েছে। সূত্র এও জানায়,পুলিশ পরিবার ছাড়াও অন্যান্য সাধারণ নারীদের জন্যও ড্রাইভিং শিখার সুযোগ থাকছে এই সমিতিতে।

ড্রাইভিং স্কুলের উদ্বোধন করেন পুনাক, কুড়িগ্রাম এর সভানেত্রী জনাব নাজিয়া আফরোজ (সহধর্মিণী, পুলিশ সুপার, কুড়িগ্রাম)। এ সময় উপস্থিত ছিলেন পুনাক, কুড়িগ্রাম এর সহ সভানেত্রী জনাব পর্ণা আজাদ (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ/পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),পুনাক,কুড়িগ্রাম এর সমন্বয়ক  জনাব ফারিয়া আক্তার (সহধর্মিণী, সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল/অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status