ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
য‌শো‌রে ৬‌টি আস‌নে নৌকার মা‌ঝি হ‌তে চান ৬৫ জন
জুবা‌য়ের হো‌সেন, য‌শোর:
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:48 PM

য‌শো‌রে ৬‌টি আস‌নে নৌকার মা‌ঝি হ‌তে চান ৬৫ জন

য‌শো‌রে ৬‌টি আস‌নে নৌকার মা‌ঝি হ‌তে চান ৬৫ জন

যশোরের ৬টি সংসদীয় আসনে নৌকার হাল ধর‌তে চান ৬৫ জন আওয়ামীলীগ নেতা। ই‌তোম‌ধ্যে তারা দলের ম‌নোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

সূত্র বলছে, গত মঙ্গলবার (২১ ন‌ভেম্বর) ছিল দলীয় ফরম জমা দেওয়ার শেষ দিন। শেষ দি‌নে যশোরের ৬টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন পেতে ৬৫জন প্রার্থী তাদের ফরম জমা দেন ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে ।

এর মধ্যে যশোর-১ শার্শা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেন ৬ জন। এরা হচ্ছেন বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. নবী নওয়াজ মুজিবুদ্দৌলাহ সরদার কনক, সাবেক পৌর মেয়র ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন এবং শাহাজাহান আলী গোলদার। তবে মাঠ নেতাদের প্রত্যাশা এবারও নৌকার মাঝি হচ্ছেন বিশ্ঠি শিল্পপতি শেখ আফিল উদ্দিন ।

যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনে নৌকার প্রতীক প্রত্যাশী ১৮ জন। এরা হচ্ছেন বর্তমান এমপি মেজর জেনারেল(অব:) ডাঃ নাসির উদ্দিন, সাবেক এমপি ও জ্বালানী প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মনিরুল ইসলাম মনির, জেলা যুব মহিলালীগের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ আলী রায়হান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গিলবার্ট নির্মল বিশ্বাস,মোস্তফা আশিষ ইসলাম দেবু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা কামাল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ হারুন অর রশীদ, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সালাম, ডা: তৌহিদুজ্জামান, এসএম হাবিবুর রহমান, এবিএম আহসানুল হক, মেহেদী মাসুদ চৌধুরী,আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা।

যশোর-৩ সদর আসনে নৌকার প্রার্থী হতে আগ্রহীরা হলেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি মোবাশ্বের হোসেন বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌর সভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, এবং সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার রহমান দিপু। 

যশোর-৪ বাঘারপাড়া অভয়নগর আসনে দলীয় মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন ১৩ নেতা। এরা হচ্ছেন বর্তমান এমপি বাবু রনজিত কুমার রায়, সাবেক এমপি ও হুইপ শেখ আব্দুল ওহাব, আশরাদ পারভেজ, মোহিত কুমার নাথ, সন্তোষ কুমার অধিকারী, এস এম আশরাফুল কবীর, রবিন অধিকারী বেচা, সরদার অলিয়ার রহমান, ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার, শাহ ফরিদ জাহাঙ্গীর, আলমগীর হোসেন রাজিব, সোলায়মান হোসেন বিশ্বাস ও এনামুল হক বাবুল।

যশোর-৫ মণিরামপুর আসনে নৌকার মাঝি হতে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন দলের ১৩ নেতা। 
এরা হচ্ছেন বর্তমান এমপি ও সমবায় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য চাঁদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম ইয়াকুব আলী, সাবেক এমপি মরহুম খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান, জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী লেখক ভট্টাচার্য, নিতাই কুমার বৈরাগী, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মণিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সুশান্ত কুমার মন্ডল, কামরুল হাসান বারী ও জয়দেব নন্দী।

যশোর -৬ কেশবপুর আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ নেতা । এরা হচ্ছেন বর্তমান এমপি ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, শেখ আব্দুর রফিক, এসএম ইবাদত সিদ্দিকী বিপুল, সাবেক শিক্ষামন্ত্রী এস এইচ কে সাদেকের মেয়ে নওরীন সাদেক, হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাস, আজিজুল ইসলাম ও প্রশান্ত বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status