ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর পরকিয়ার বলি অটো ড্রাইভার
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:46 PM
সর্বশেষ আপডেট: Friday, 24 November, 2023, 12:52 AM

স্ত্রীর পরকিয়ার বলি অটো ড্রাইভার

স্ত্রীর পরকিয়ার বলি অটো ড্রাইভার

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকিয়ার বলি হলেন অটো ড্রাইভার রবিউল ইসলাম (২২)। 

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ওই যুবকের বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ওই এলাকার রিক্সা চালক মোঃ হারুন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

নিহত রবিউলের ছোট ভাই সফিকুল হাওলাদার বলেন, ৪ মাস আগে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মো. কালাম এর মেয়ে মোসা. বিথির সাথে পারিবারিক ভাবে রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের সাথে বিয়ের আগে বিথির উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মো. সজিবের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। যা বিথির পরিবার গোপন করেই রবিউলের সাথে বিয়ে দিলে বিয়ের পরে বিষয়টি জানাজানি হয়। তখন দুইটি পরিবার এবং স্থানীয় গণ্যমান্য মুরব্বিরা মিলিত হয়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এবং বিথি বাবার বাড়ি চলে যায়। এমন সিদ্ধান্তের কয়েকদিন পরেই বিথি হঠাৎ আবার স্বামীর ঘরে চলে আসে। বুধবার সকাল ৮ টার দিকে প্রেমিক সজিব রবিউলের ঘরে আসে বিথির কাছে। তখন রবিউল বাহিরে থাকলেও ঘরে এসে সজিবকে দেখতে পায়। স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে রবিউল। এরপর বিকালে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত রবিউলের বাবা হারুন হাওলাদার বলেন, তিনি সন্ধ্যায় এসে দেখে ঘরের ভিতরে অন্ধকার এবং ঘরের দরজা খোলা। তখন সে ঘরের ভিতরে ঢুকে লাইট জ্বালালে দেখতে পায় ঘরের আড়ার সাথে ঝুলছে ছেলের লাশ। এরপর সে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে রাজাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status