ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
জানা গেল জায়েদ খানের সেই রোলেক্স ঘড়ির দাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 November, 2023, 3:34 PM

জানা গেল জায়েদ খানের সেই রোলেক্স ঘড়ির দাম

জানা গেল জায়েদ খানের সেই রোলেক্স ঘড়ির দাম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে পর পর তিন বার নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। সবশেষ তার বিপরীতে নিপুন আক্তার নির্বাচন করেন। প্রাথমিক যাচাই বাছাইয়ে জয় লাভ করেন জায়েদ। কিন্তু শেষ পর্যন্ত আদালত পাড়ায় হাঁটেন দুজনেই। কিছুদিন মিউজিক্যাল চেয়ারের মতো জায়েদ-নিপুনকে সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে দেখা যায়। তবে জায়েদের দাবি, পেশিশক্তির মাধ্যমে নিপুন তাকে চেয়ারে বসতে দিচ্ছেন না। অন্যদিকে নিপুনের দাবি, আদালতের রায় নিয়েই ওই চেয়ারে বসছেন তিনি।

তবে শিল্পী সমিতি ছেড়ে বর্তমানে নানান ইভেন্ট নিয়ে ব্যস্ত জায়েদ খান। আমেরিকার মতো জায়গাতে স্টেজ শো করেছেন মাসব্যাপী। ইভেন্টে জায়েদ খানের ডিমান্ড বেশ। যেখানেই যাচ্ছেন পুরো ফোকাস যেন তার দিকে। মাঝে মধ্যে অবশ্য হাস্যকর কর্মকাণ্ড করছেন অন্তর জ্বালা খ্যাত নায়ক। তবে তার প্রিয়জনরা বলছেন, জায়েদ এমনটা ভক্তদের আনন্দ দেওয়ার জন্যই করেন।

এদিকে দামি দামি পোশাক পরে আর সেসব নিয়ে মন্তব্য করে নিজেকে আলোচনায় রেখেছেন জায়েদ খান। কিন্তু নিজের হাতে পরা রোলেক্স ঘড়ির মূল্য কখনই বলেননি এই নায়ক। অবশেষে মুখ ফসকে ঘড়ির দাম বলে ফেললেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন জায়েদ খান। মোস্তফা সরয়ার ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’র অটোবায়াগ্রাফি’র প্রচারের তাকে দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, কিভাবে তার সিনেমার নামটি প্রচার করা যায় দর্শকদের কাছে ফারুকী সেই দায়িত্ব দেন তার পাশে বসা মারজুক রাসেলের ওপর। মারজুক রাসেল সিনেমার নাম ভাইরাল করার দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে। সুজন তখন অভিনেতা নাসিরউদ্দিন খানকে বলেন এই দায়িত্ব নিতে। নাসিরউদ্দিন নিজেকে শিশু ভাইরাল দাবি করে ভাইরালের বাপ উল্লেখ করে এই কাজের দায়িত্ব দেন জয়ের ওপর। এরপর জয়ের কাছে ক্যামেরা আসতেই জয় বলেন, ভাইরালের দাদা জায়েদ খান এই সিনেমার নাম ভাইরাল করতে পারবেন। প্রসঙ্গে আসে জায়েদ খানের ডিগবাজি। জায়েদ তখন নিজের হাতের ঘড়ি খুলে জয়ের হাতে দেন। বলেন, রোলেক্স রোলেক্স! সাবধানে সাবধানে। জয় তখন বলেন দাম কত। এবার জায়েদ মুখ ফসকে বলেই ফেলেন ২৬ লাখ ২৬ লাখ।

ঘড়ি জয়ের হাতে দিয়ে পরপর দুটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন জায়েদ। এরপর বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ দেখতে সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখার আহ্বান জানান। নয়তো ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে পড়বেন তিনি!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status