|
আবারও বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল!
নতুন সময় ডেস্ক
|
![]() আবারও বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল! তবে সেসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও জাতীয় দলের টিম ম্যানেজার পদে ফিরছেন নাফিস ইকবাল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরনো দায়িত্ব পালন করবেন তিনি। গত বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের টিম ম্যানেজার সাব্বির খান পদ ছেড়ে দিলে পাকিস্তান সিরিজ দিয়েই ম্যানেজারের দায়িত্ব নেন নাফিস ইকবাল। এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করলেও নানা সময় তার বিরুদ্ধে কথা উঠেছে। এরজন্য দায়িত্ব থেকে নাফিসকে সরিয়ে দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত টিকে গেলেও বিশ্বকাপের আগেই আবার বাদ পড়ে যান তিনি। বিশ্বকাপ শেষে আবারও ফিরছেন। এ যেন কানামাছি খেলা চলছে নাফিস ইকবাল আর বিসিসিবির। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে থাকা ম্যাচ দুটির প্রথমটি শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
