|
রামগতিতে হরতালের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপির মিছিল ও সড়ক অবরোধ
মোঃ এমরান হোসেন ,রামগতি
|
![]() রামগতিতে হরতালের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপির মিছিল ও সড়ক অবরোধ আজ সোমবার (২০ নভেম্বর) সকালে রামগতি পৌরসভার জমিদার হাট বাজার সংলগ্ন মহিলা কলেজ রোড থেকে মিছিলটি বের করে, পরে রামগতি লক্ষ্মীপুরের আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখে নেতাকর্মীরা। নেতাকর্মী সূত্রে জানা যায় স্থানীয় বিএনপির সাবেক দুই বারের এমপি আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে উক্ত মিছিলের আয়োজন করে রামগতি উপজেলার পৌর বিএনপি। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা পূর্ব মহানগরের আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান আবির, রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স,আ.স.ম আব্দুরব সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্বাস, যুগ্ম আহ্বায়ক সজিব পাটোয়ারী,যুবদল নেতা আলম হাওলাদার,যুবদলনেতা আব্দুল বাছেত,টিটুসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানায়,এ অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে পরে পুলিশ আসার খবর পেয়ে আন্দোলনরত নেতাকর্মীরা তাৎক্ষণিক স্থান ত্যাগ করে
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
