ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ঝালকাঠি শিবিরের সাধারণ সম্পাদক গ্রেফতার
মো. নাঈম, ঝালকাঠি
প্রকাশ: Tuesday, 21 November, 2023, 2:19 PM

ঝালকাঠি শিবিরের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝালকাঠি শিবিরের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এনাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল হাসান ওরফে এনাম (২৩) ঝালকাঠি সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ও রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নজির সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম। 

এনামের পিতা মো. নজির সিকদার বলেন, আমার ছেলে ঝালকাঠি কলেজে ইসলামের ইতিহাসের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে বাড়িতে থাকে না ঝালকাঠি থাকে ওখানে বসে পড়ালেখা করে। কোনো রাজনৈতিক দল করতো বলে আমার জানা নেই। পুলিশ কি কারণে তাকে আটক করছে তিনি তা জানেন না। 

শুক্তাগড় ইউনিয়ান চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ৩নং ওয়ার্ডের কেওতা গ্রামের এনাম সিকদারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে এনামকে গ্রেফতার করা হয়। নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status