|
জাসদের মনোনয়ন ফরম নিলেন ধীমন বড়ুয়া
নতুন সময় ডেস্ক
|
![]() জাসদের মনোনয়ন ফরম নিলেন ধীমন বড়ুয়া শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সম্পাদক শিরিন আক্তারের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ধীমন বড়ুয়া। এর আগে বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু। এদিন দলটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১৩ জন মনোনয়ন ফরম কিনেছেন। এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এবং সদস্য রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতারা। ঢাকা-১৭ আসনে, ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেত চান চলচ্চিত্র নির্মাতা এবং রাজনীতিবিদ ধীমন বড়ুয়া।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
