|
কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলে প্রাইভেট কার-বাসের সংঘর্ষ
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
|
![]() কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলে প্রাইভেট কার-বাসের সংঘর্ষ টানেলের সহকারী প্রকৌশলী তানভীর রিফাত জানান, শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেট কার’কে ধাক্কা দেয়। বাসের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। কর্ণফুলি থানার ওসি জহির হোসেন বলেন, কেউ আহত বা নিহত হননি। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছেন। গাড়ি দুইটি সরানো হচ্ছে। টানেলের মধ্যে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর সাময়িক কিছুটা যানজট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ মামলা করেনি। করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। টানেলে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
