ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান
মো. মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Sunday, 4 October, 2026, 6:26 PM

দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার জন্যও তিনি অনুরোধ করেছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যেন গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য চোখে পড়লে তা যাচাই না করে প্রচার করা যাবে না। কোনো ধরনের গুজব বা উসকানিমূলক তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গুজব ছড়িয়ে কিংবা উসকানির মাধ্যমে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভক্তদের নির্বিঘ্ন চলাচলের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও তা সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

নারী ভক্তদের কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়। মসজিদে আজান ও নামাজের সময় মাইক ব্যবহারে বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status