|
ফিলিস্তিনে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটসের মানববন্ধন আজ
নতুন সময় ডেস্ক
|
![]() ফিলিস্তিনে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটসের মানববন্ধন আজ ইব্রাহীম খলিল মজুমদার নতুন সময়কে বলেন, ইসরায়েল কর্তৃক গাজায় যে আগ্রাসন চালানো হয়েছে তা কোনো যুদ্ধ নয়। এটি একটি গণহত্যা। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধের সময়ও সর্বসাধারণের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু আমরা দেখতেছি ফিলিস্তিনের হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর সবকিছুর উপর বোমা হামলা করা হচ্ছে। যা রীতিমতো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা একটি যুদ্ধাপরাধ। ইসরায়েল একটি অভিশপ্ত জাতি। তাদেরকে মদদ দিচ্ছে আমেরিকা। যারা গণতন্ত্র ও মানবতার সবক দেয়। এই গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ জড়িতদের শাস্তির জন্য আন্তর্জাতিক আদালতের কাছে আবেদন জানাচ্ছি। আবুল বাসার বাদলের সমন্বয়ে মানববন্ধনে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
