ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা: সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়
ইসমাইল ইমন, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 4 November, 2023, 10:43 AM

চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা: সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা: সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)  বলেছেন,সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে লেখনির মাধ্যমে বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বলেন, বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। তিনি কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকার তাগিদ দেন। 

তিনি আজ ২ নভেন্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক মনবকন্ঠের ১২ তম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দীন মোহাম্মদ রেজা বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছে। তারা সুন্দর সমাজ গঠনেও সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সংবাদিকরা। বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমগুলোতে তুলে ধরার আহবান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম,এডিসি (পি আর) স্পিনা রানী প্রামাণিক ,এডিসি (দক্ষিণ) নোবেল চাকমা,মানবকন্ঠ চট্টগ্রাম ব্যুরো ইনর্চাজ হাসান মুকুল,স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী,সাংবাদিক গিয়াস উদ্দীন,নুর মোহাম্মদ রানা, এম এ হোসেন ,ওমর ফারুক, মির্জা ইমতিয়াজ শাওন, সাজিদুল ইসলাম ইকবাল,সরোয়ার খান মন্জু,রাজীব দাশ ,ওসমান সরোয়ার, তানভীর আহমেদ , তৈয়ব চৌধুরী মোহাম্মদ ওমর ফারুক,দিপক চৌধুরী কালু প্রমুখ।        
পরে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় সহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status