ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
তামিলনাড়ুতে আদানির ২৫০০ মেগাওয়াট গ্রিন ইভাকুয়েশন ট্রান্সমিশন প্রকল্প চালু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 November, 2023, 8:05 PM

তামিলনাড়ুতে আদানির ২৫০০ মেগাওয়াট গ্রিন ইভাকুয়েশন ট্রান্সমিশন প্রকল্প চালু

তামিলনাড়ুতে আদানির ২৫০০ মেগাওয়াট গ্রিন ইভাকুয়েশন ট্রান্সমিশন প্রকল্প চালু

ভারতে বেসরকারি খাতের বৃহত্তম পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি ‘আদানি এনার্জি সল্যুশন্স লিমিটেড’ (এইএসএল), সফলভাবে তাদের ‘কারুর ট্রান্সমিশন লিমিটেড’ (কেটিএল) প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আদানির এই প্রকল্পের মধ্যে রয়েছে ৪০০/২৩০ কেভি, ১ হাজার এমভিএ কারুর পুলিং স্টেশন এবং ৮.৫১ সার্কিট কিলোমিটার (সিকেএম) বিস্তৃত একটি ট্রান্সমিশন লাইন। ভারতকে কার্বনমুক্ত করার লক্ষ্য পূরণে সহায়তা করবে এ প্রকল্প।

১ হাজার এমভিএ ট্রান্সফরমেশন সক্ষমতার এই প্রকল্পটি কারুর/তিরুপুর বায়ু শক্তি অঞ্চলে (উইন্ড এনার্জি জোন) নবায়নযোগ্য উত্স থেকে শক্তি সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে৷ এছাড়াও, এটি দক্ষিণ আঞ্চলিক গ্রিডকে শক্তিশালী করার পাশাপাশি বৃহৎ পরিসরে নবায়নযোগ্য শক্তির উৎসগুলোকে একীভূত করতে সহায়তা করবে।

তামিলনাড়ুর একটি প্রধান বায়ু করিডোর হলো কারুর/তিরুপুর উইন্ড এনার্জি জোন। যেখানে বায়ু শক্তির উল্লেখযোগ্য সক্ষমতা এবং বেশ কিছু নির্মাণাধীন বায়ু খামার অর্থ্যাৎ উইন্ড ফার্ম রয়েছে। এই অঞ্চলে উৎপাদিত গ্রিন পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০০ মেগাওয়াট পর্যন্ত সহজ অপসারণ নিশ্চিত করার জন্য আদানিকে এই প্রকল্প প্রদান করা হয়। ২০৩০ সালের মধ্যে ভারতে ৫০০ গিগাওয়াট গ্রিন এনার্জি অর্জনের যে লক্ষ্য রয়েছে, সেটিকে সহযোগিতা করার মাধ্যমে দেশটির ডিকার্বনাইজেশনের লক্ষ্য পূরণে যৌথভাবে কাজ করবে এ প্রকল্প। এটি শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের নির্ভরযোগ্য ও ক্লিন এনার্জি পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা সরবরাহ করবে৷

২০২১ সালের ডিসেম্বরে আদানি ৩৫ বছর মেয়াদী এ প্রকল্পের অনুমোদন পায়। ‘ট্যারিফ-বেজড কম্পিটিটিভ বিডিং’ (টিবিসিবি) রুটের মাধ্যমে পাওয়া এই প্রকল্পটি ভিত্তি নির্মাণ, মালিকানা, পরিচালনা ও মেইনটেন্যান্সের কাজ করবে।

অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আদানি ফাস্ট-ট্র্যাক মোডে এই প্রকল্পটি কার্যকর করেছে। পরিবেশগত প্রভাব কমিয়ে টপোলজিক্যাল চ্যালেঞ্জগুলিকে বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে। প্রকল্পের কাজ সম্পাদনের সময় বেশ কিছু উদ্ভাবনী উপায় অবলম্বন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status