ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
দেলদুয়ারে সাংবাদিককে মেসেঞ্জারে হত্যার হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2026, 11:16 AM

দেলদুয়ারে সাংবাদিককে মেসেঞ্জারে হত্যার হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

দেলদুয়ারে সাংবাদিককে মেসেঞ্জারে হত্যার হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

টাঙ্গাইলের দেলদুয়ারে সাংবাদিক বাবুল মিয়াকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে হুমকির ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই সাংবাদিক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সাংবাদিক বাবুল মিয়া। এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লিখিত বক্তব্যে বাবুল মিয়া জানান, তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক এবং ‘দৈনিক এদিন’ পত্রিকার দেলদুয়ার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি জনসচেতনতামূলক সাংবাদিকতা করে আসছেন।

অভিযোগে তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ‘Yamin Ahmad Rem’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত ফেসবুক পেজ ‘MD. Babul Miah’-এর মেসেঞ্জারে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। ওই বার্তায় তাকে বিভিন্ন বিষয়ে কথা বলা ও তথ্য সংগ্রহ থেকে বিরত থাকার জন্য বলা হয়। অন্যথায় তার হাত-পা কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাবুল মিয়া আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক, মাদকসেবন ও বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরির কাজ করে আসছেন। এ কারণে তাকে এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সাংবাদিক বাবুল মিয়াকে দেওয়া হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সাংবাদিক বাবুল মিয়া বলেন, “সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হুমকি বা চাপ গ্রহণযোগ্য নয়। আমি আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকির ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status