ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
কলকাতায়ও ‘ভুয়া’ শুনতে হলো সাকিবকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 October, 2023, 1:44 AM

কলকাতায়ও ‘ভুয়া’ শুনতে হলো সাকিবকে

কলকাতায়ও ‘ভুয়া’ শুনতে হলো সাকিবকে

নেদারল্যান্ডসের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। বিশ্বকাপে ডাচদের বিপক্ষে আজ হারলেই সেমি-ফাইনালে খেলার স্বপ্ন ভাঙবে বাংলাদেশের। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে নেদারল্যান্ডস সংগ্রহ করে ২৩০ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে একরকম মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। দলের অন্যতম সেরা সাকিব আল হাসান। ৪৫ রানে যখন ৩ উইকেট নেই তখন সাকিবের ব্যাটে ভর করে অনেক দূর যেতে চাইবে দল। কিন্তু তিনি ভরসা হয়ে উঠতে ব্যর্থ হয়েছেন।

১৪ বলে মাত্র ৫ রান করে ফিরতে হয় সাজঘরে। ফন মিকেরেনের করা ১৬তম ওভারের শেষ বলে খোঁচা মারতে গিয়ে উইকেটকিপার স্কট এডওয়ার্ডসকে ক্যাচ দিয়ে ফেরার পথে শুনলেন দুয়োধ্বনি। ‘ভুয়া ভুয়া’ শব্দে মেতে উঠে গ্যালারির একপাশ।

‘ভুয়া’ শব্দটা সাকিবকে এর আগেও শুনতে হয়েছে। গত ম্যাচ শেষ করে দলের সঙ্গে কলকাতায় না গিয়ে ফিরেন ঢাকায়। কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেন দুইদিন। তবে দ্বিতীয় দিন অনুশীলন শেষ করে ফেরার পথে ইনডোর স্টেডিয়ামের গেটে জড়ো হওয়া সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শোনান বিশ্বসেরা অল-রাউন্ডারকে।

সাকিবের এবারের বিশ্বকাপটা মোটেই ভালো কাটছে না ব্যাট হাতে। ভারতের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে বাকি ৫ ম্যাচে করেছেন ৬১ রান। ১২.২০ গড়। সর্বোচ্চ ৪০ আর স্ট্রাইক রেট ৬২.৮৮।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status