ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
জিনলিয়ান ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 10:06 PM

জিনলিয়ান ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

জিনলিয়ান ইলেক্ট্রনিক্স কোম্পানির সোয়া ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন

জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে অভিযান চালিয়ে থেকে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর ধামরাইয়ের জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ কোম্পানিতে অভিযান চালানো হয়।

ওই কোম্পানি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসাবে নিবন্ধিত। তবে অভিযান চলাকালে সেখানে প্রস্তুতকৃত ব্যাটারির পাশাপাশি ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়া যায়।

এনবিআর বলছে, ওই কারখানায় অভিযানকালে প্রাথমিকভাবে মূসক ফাঁকির সন্দেহ হওয়ায় অধিকতর যাচাই- বাছাইয়ের জন্য দলিলপত্র জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র পর্যালোচনায় দেখা যায়, ওই কোম্পানি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রির তথ্য গোপন করেছে। তাতে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।

এছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপন করায় ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা।

সবমিলিয়ে ভ্যাট ফাঁকির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা বলে এনবিআরের ভাষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status