ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
মিরপুরে এসে ভক্তদের রোষের মুখে সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 October, 2023, 5:38 PM

মিরপুরে এসে ভক্তদের রোষের মুখে সাকিব

মিরপুরে এসে ভক্তদের রোষের মুখে সাকিব

বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে এসে ভক্তদের রোষের মুখে পড়েছেন সাকিব আল হাসান। নানা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিভিন্ন ইস্যুতে বিতর্ক-সমালোচনা হলেও এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি টাইগার অধিনায়ককে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেন দেশের পথ। নিজের রানের খরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে আসেন টাইগার অধিনায়ক। বুধবার অনুশীলন করেছেন। ছিলেন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত।

বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক ভক্তদের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার। এসময় উপস্থিত সমর্থকরা সাকিবকে 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি ছুড়ে দেয়। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থান ত্যাগ করেন টাইগার অধিনায়ক।

এর আগে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টায় এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status