|
নেতানিয়াহুর ছেলে ইয়াইর প্রমোদ ভ্রমণে, ক্ষুব্ধ ইসরায়লৈ সেনারা
নতুন সময় ডেস্ক
|
![]() নেতানিয়াহুর ছেলে ইয়াইর প্রমোদ ভ্রমণে, ক্ষুব্ধ ইসরায়লৈ সেনারা যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর ছেলে কেন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে- এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইসরায়েলি তরুণ যোদ্ধাদের মধ্যে। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমিয়েছেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর। অনেকেই বলছেন, দেশের মানুষ যখন হামাসের সঙ্গে লড়াই করতে বাড়ি ছেড়েছে, ইয়াইর তখন মায়ামিতে জীবনকে উপভোগ করছেন। এই বিষয়ে ইসরায়েলের উত্তর অংশে সম্মুখ যোদ্ধাদের একজনের সঙ্গে কথা বলেছিল দ্য টাইমস। স্বেচ্ছাসেবী ওই যোদ্ধা বলেন, ‘আমি যখন সম্মুখ যুদ্ধে; ইয়াইর তখন মায়ামির বেলাভূমিতে তার জীবনকে উপভোগ করছে। আমরাই কাজ ছেড়ে, পরিবার ও সন্তানদের ছেড়ে দেশ ও পরিবারের সুরক্ষার জন্য বাড়ি ছেড়ে এসেছি। এই পরিস্থিতির জন্য যারা দায়ী তারা কিন্তু আসেনি।’ গাজা সীমান্তের কাছাকাছি অবস্থানে দায়িত্ব পালনরত আরেক স্বেচ্ছাসেবক বলেন, ‘যে রাজ্য থেকে আমি এসেছি সেখানে আমার চাকরি ছিল, আমার পরিবার আছে। জটিল এই সময়ে আমার দেশ ও মানুষকে বাদ দিয়ে সেখানে থেকে যাওয়ার মতো কোনো উপায় ছিল না আমার। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে কোথায়? তিনি ইসরায়েলে নেই কেন?’ পেশায় পডকাস্টার ইয়াইর নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী সারার গর্ভে জন্ম নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিদ্বেষী মন্তব্যের জন্য ইয়াইর প্রায়ই বিতর্কের জন্ম দেন। ‘ইসরায়েল থেকে সব মুসলিমের চলে যাওয়া উচিত’- এমন মন্তব্য করার অভিযোগে ২০১৮ সালে তাকে ২৪ ঘণ্টার জন্য ব্লক করেছিল ফেসবুক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
