|
মহাখালীর পুরনো ভবনে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহাখালীর পুরনো ভবনে আগুন রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর একটি পুরনো ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এদিন সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে এপেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
