ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
মহাসমাবেশ নিয়ে বিএনপির কাছে যা জানতে চায় পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 October, 2023, 1:15 PM

মহাসমাবেশ নিয়ে বিএনপির কাছে যা জানতে চায় পুলিশ

মহাসমাবেশ নিয়ে বিএনপির কাছে যা জানতে চায় পুলিশ

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন কি না- তা জানতে চেয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

মহাসমাবেশের অনুমতির আবেদনের জবাবে বিএনপিকে পাল্টা চিঠি দিয়েছে ডিএমপি। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চেয়েছে পুলিশ। এছাড়া জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সমাবেশের লোক সমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে? সমাবেশে কী পরিমাণ লোক হবে? সমাবেশটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন কোন স্থানে পর্যন্ত বিস্তৃত হবে? সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে?

এছাড়া সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কি না? সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে, তার সংখ্যা কত? জননিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প দুটি ভেন্যুর নামও প্রস্তাব করতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করবে বিএনপি। এদিন রাজধানীর বায়তুল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। এছাড়া জামায়াতসহ এদিন ছোট দলগুলো সমাবেশ করবে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status