ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
বিপাকে শাকিবের এই বিদেশি নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 October, 2023, 12:32 AM

বিপাকে শাকিবের এই বিদেশি নায়িকা

বিপাকে শাকিবের এই বিদেশি নায়িকা

বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ইধিকা পাল। প্রথম সিনেমাতেই পেয়েছেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির কিং খান খ্যাত শাকিব খানকে। কলকাতার বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী বৃহস্পতি এখন তুঙ্গে। কারণ আরও একটি বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন ইধিকা এমনটাই জানা গেছে।

কিন্তু এত ভালো খবরের মাঝেও বিপাকে রয়েছেন এই সুন্দরী। কারণ সোশ্যাল মিডিয়া। একাধিক সোশ্যাল মিডিয়ায় তার নামে ভুয়া অ্যাকাউন্ট চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ করেও সমাধান হয়নি।। সাইবার সেল থেকে অ্যাকাউন্টগুলো অকেজো করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পরপরই তৈরি হয়েছে আরও অনেক ফেইক অ্যাকাউন্ট।

বিষয়টি নিয়ে ইধিকা ভারতীয় গণমাধ্যমকে জানান, সোশ্যাল মিডিয়ায় আমার অনেকগুলো ফেইক অ্যাকাউন্ট জানেন। আমি খুবই বিড়ম্বনায় থাকি সেই কারণে। দেখে এক্কেবারে আমার নিজের অ্যাকাউন্ট বলে মনে হয়। মনে হয় আমি নিজে সেগুলো অপারেট করি। আপনাদের কাছে সেই অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হয়ে থাকলে আমি নিজে ক্ষমা প্রার্থী। বলতে চাই, এর জন্য আমি দায়ী নই। এই নিয়ে পুলিশের সাইবার সেলে অভিযোগও জানিয়েছি। ওরা তৎপর হয়ে অনেকগুলো অ্যাকাউন্টকে অকেজো করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আবার তৈরি হয়েছে আমার একাধিক ফেইক অ্যাকাউন্ট।”

ইধিকা জানিয়েছিলেন, তিনি নিজেই নিজের নাম পাল্টেছিলেন একটা সময়। তার আসল নাম টুম্বা পাল। ইধিকা নামটি তিনি নিজেই রেখেছিলেন। মা দুর্গার আর এক নাম ইধিকা। ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নায়িকা এবং খলনায়িকা দুই ধরনের চরিত্রেই সমানতালে অভিনয় করেছেন ইধিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status