|
মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি
নতুন সময় ডেস্ক
|
|
মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি ![]() মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি তিথি আরও বলেন, খাদ্যাভ্যাস যার যার ব্যক্তিগত পছন্দ। তার দাবি, ভারতীয় বিনোদন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গরুর মাংস খান। এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, তাদের ধারাবাহিকের সেটে এমন অনেক ব্রাহ্মণ শিল্পী-অভিনেতা ছিলেন, যারা গরুর মাংস নিয়ে গল্প করতেন। কলকাতার বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রি হলে সেখানেও অনেক হিন্দুকে যেতে দেখেছেন বলে দাবি করেন তিনি। তিথির ভাষ্য, ‘অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।’ তিনি আরও বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। তবে তিথির এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তাকে নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সমর্থন করছেন, আবার কেউ কটাক্ষ করে বলছেন, ‘তুমি গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এমন স্পর্শকাতর বিষয়ে তিথির কথা না বলাই উচিত ছিল। সব মিলিয়ে বিশ্বজিতের বিতর্কে কথা বলে এবার নিজেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত তিথি বসু। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
