|
মোবাইল ইন্টারনেট স্পিডে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশ ১২০তম
নতুন সময় ডেস্ক
|
![]() মোবাইল ইন্টারনেট স্পিডে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশ ১২০তম মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড উভয় শ্রেণিতেই জুন মাসের তুলনায় জুলাই মাসে এক ধাপ অবনতি হয়েছে। বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা, ব্যবহারযোগ্যতা নির্ণয় ও বিশ্নেষণের জন্য বিশ্বব্যাপী পরিচিত প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও বলা হয়, জুলাইয়ে মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ১৮ মেগাবিটস (এমবিপিএস)। গড় আপলোড স্পিড ছিল ৮ দশমিক ৯৯ এমবিপিএস। পাশাপাশি একই মাসে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ৩৭ দশমিক ৯২ এমবিপিএস আর আপলোড স্পিড ছিল ৩৯ দশমিক ২১ এমবিপিএস। কোনো দেশে মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি নির্ধারণে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
"প্রশাসনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, মাদারগঞ্জে দুই যুবকের জরিমানা"
