|
ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোমবার (২১ আগস্ট) রাতে কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন চাপের মধ্যে লাভরভের বাংলাদেশ সফরের আলাদা গুরুত্ব আছে। সূত্র জানায়, বাংলাদেশ সফরে লাভরভের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, সফরকালে তার সঙ্গে জাতিসংঘে রাশিয়াকে সমর্থন করাসহ বৈশ্বিক ভূ-রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলেও জানা গেছে। এর আগে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরের কথা ছিল লাভরভের। পরে ওই সফর বাতিল হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
