|
কিশোরীকে বিবস্ত্র করে ছবি, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() গ্রেপ্তার মেহেনাজ তাবাচ্ছুম মিশু ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। গ্রেপ্তার হওয়া মেহেনাজ তাবাচ্ছুম মিশু ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। শনিবার সাভার উপজেলা পরিষদ সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল। একই দিন সকালে ভুক্তভোগী কিশোরীর মা তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় মিশু ছাড়াও তার স্বামী পরিচয়দানকারী আতিকুর রহমান আতিক ওরফে সঞ্জু শেখ ও অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে। মামলার বরাত দিয়ে এসআই আতিকুর রহমান রাসেল বলেন, “মিশু গত ২৪ জুলাই রাতে ১৫ বছরের এক কিশোরীকে উপজেলার নির্বাচন অফিসের পাশে তার বাড়িতে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন। “তখন ওই কিশোরী বাধা দিলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে কিশোরীকে পাঁচ তলার বেলকনি থেকে নীচে ফেলে দেওয়া হয়। কিশোরীটি টিনের চালের উপর পড়লে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসায় কিশোরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
