ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘গণ ঐক্য’র আত্মপ্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 August, 2023, 1:43 PM

‘গণ ঐক্য’র আত্মপ্রকাশ

‘গণ ঐক্য’র আত্মপ্রকাশ

মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তিকে রুখে দিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সাম্যের মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আত্মপ্রকাশ করলো ‘গণঐক্য’ নামের একটি নাগরিক প্লাটফর্ম।

আজ ১০ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় ধীমন বড়ুয়াকে আহ্বায়ক ও মন্জরুল ইসলাম মেঘকে সদস্য সচিব করে ‘গণ ঐক্য’ নামের নতুন এই সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্য সদস্যরা হলেন : কাজী সাইমুল হক, হুমায়ুন কবির মিজির, ডক্টর নাহিদ হোসাইন, ইসরাফিল শাহীন, নিউটন চাকমা, জিয়াউর রহমান সুমন, এম বি জয়, ওমর ফারুক নিয়াজী, শহিদুল ইসলাম, আবসার কবীর আকাশ, সেলিম মাহমুদ, আমান হোসেন, শামিম আল মামুন, কনিকা রাণী হালদার, বৃষ্টি রহমান, মাসুদ জামান, সেন্ডি কুমার, বিল্লাল হোসেন, সামিউল আলম রাসু।    
                   
সভায় বক্তারা বলেন, ‘গণ ঐক্য’ দীর্ঘদিনের পরীক্ষিত পেশাজীবী, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মীদের ঐক্যের বন্ধন। এটা মুক্তিযুদ্ধের চেতনাকে আরো  বেশি শাণিত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status