ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্তর্জাতিক সম্মেলন আইক্যান৬ অনুষ্ঠিত হবে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 August, 2023, 3:00 PM

আন্তর্জাতিক সম্মেলন আইক্যান৬ অনুষ্ঠিত হবে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে

আন্তর্জাতিক সম্মেলন আইক্যান৬ অনুষ্ঠিত হবে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ, এবং ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এর যৌথ আয়োজনে আগামী ৫ এবং ৬ই আগস্ট, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী মর্যাদাপূর্ণ  আন্তর্জাতিক সম্মেলন আইক্যান৬। সম্মেলনটি  অনুষ্ঠিত হবে ড্যাফোডিল স্মার্ট সিটিতে।

গবেষণাভিত্তক কাজকে সামনে রেখে ২০১৮ সালে এই সম্মেলনের উদ্ভাবন করেন মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশনের প্রফেসর ড. অম্বোরীশ সাক্সেনা। সম্মেলনটির মূল বিষয়বস্তু হিসেবে থাকছে গণমাধ্যম এবং যোগাযোগ, এজেন্ডা নির্ধারণে গণমাধ্যমের ভূমিকা, প্রযুক্তিগত অগ্রগতি, পেইড নিউজ, ফেক নিউজ, মিডিয়া লিটারেসি, ফ্যাক্ট-চেকিং ইত্যাদি।

সম্মেলনে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে থাকবেন, ড. কুমার গোবিন্দ সুরেশ, ভাইস চ্যান্সেলর, মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জেএমসি, ড. মৈথিলি গাঞ্জু, অধ্যাপক এবং ডিন, মিডিয়া স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিজ, এমআরআইআইআরএস, ফরিদাবাদ, ড. অম্বরীশ সাক্সেনা, ড. সুস্মিতা বালা, অধ্যাপক, মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশন, জনাব আশিস চ্যাটার্জি, অধ্যাপক, মিডিয়া স্কুল, দিল্লি মেট্রোপলিটন এডুকেশন। পাশাপাশি এই সেক্টরে ভারতের অন্যান্য বিশিষ্ট গবেষক এবং পেশাদার ব্যক্তিবর্গরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক জনাব  ড. মোঃ আব্দুল কাবিল খান এবং অধ্যাপক গোলাম রহমান, সম্মেলনটিতে অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি থাকছে একটি কারিগরি অধিবেশন, যেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই  সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। গবেষণা পদ্ধতির উপর শিক্ষার্থীদের জন্যে একটি মাস্টার ক্লাসের আয়োজনও করা হয়েছে। অধিবেশন শেষে, অতিথিবৃন্দ ক্যাম্পাস সফর করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে, দক্ষিণ এশীয় দৃষ্টিকোণ থেকে গবেষণার পাশাপাশি অন্যান্য কার্যক্রমের উপর একটি তথ্যবহুল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

গবেষক, শিক্ষাবিদ এবং ভবিষ্যতে গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহন, অন্তর্দৃষ্টি বিনিময়, এবং গবেষণা সম্পর্কে উদ্ভাবনী ধারণাগুলি অন্বেষণে আইক্যান৬ সম্মেলন একটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status