ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধ্যাপক তাহেরের মেয়ে বললেন, আমরা ন্যায়বিচার পেলাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 July, 2023, 12:42 AM

অধ্যাপক তাহেরের মেয়ে বললেন, আমরা ন্যায়বিচার পেলাম

অধ্যাপক তাহেরের মেয়ে বললেন, আমরা ন্যায়বিচার পেলাম

‘১৭ বছর ৬ মাস বাবাকে বাবা বলে ডাকতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না, এটা আমাদের ভাইবোনদের যে কী কষ্ট, তা বলে বোঝাতে পারব না। আমার বাবাকে কী নৃশংসভাবে হত্যা করে সেপটিক ট্যাংকের মধ্যে লাশ ফেলে রাখা হয়েছিল, তার বিচার হলো। আমরা ন্যায়বিচার পেলাম। এ জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির ফাঁসি বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কার্যকর হওয়ার পর এক এক প্রতিক্রিয়ায়  তাঁর মেয়ে সেগুফতা তাবাসসুম আহমেদ এসব কথা বলেন।

একই সঙ্গে সব আইনজীবী, পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেগুফতা তাবাসসুম আহমেদ। তিনি আরও বলেন, ‘বাবাকে তো আর ফিরে পাব না, সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status