|
খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন চন্দন দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও প্রশিক্ষণ কর্মকর্তা তারিকুল ইসলাম সহ প্রশিক্ষকবৃন্দ ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
