ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
আজ আসছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 July, 2023, 12:52 PM

আজ আসছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু

আজ আসছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব দেশটির একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় আসছে। প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

জানা গেছে, আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে চার দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তারা। এর আগে গত শনিবার দিল্লি পৌঁছে প্রতিনিধিদলটি। এতে নেতৃত্ব দিচ্ছেন উজরা জেয়া।

এদিকে মার্কিন প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে দিল্লি ও ঢাকা সফরের জন্য যাত্রা করার সঙ্গে সঙ্গে ভারত ও বাংলাদেশে তাদের সফরের আলোচ্য বিষয় প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা সফর করবে মার্কিন প্রতিনিধিদলটি। উজরা জেয়া ও ডোনাল্ড লু’র ঢাকা সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পর বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। অপরদিকে বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status