ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেডস’ চালু করবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 July, 2023, 12:03 PM

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেডস’ চালু করবেন যেভাবে

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেডস’ চালু করবেন যেভাবে

টুইটারকে টক্কর দিতে ‘থ্রেডস’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপ এনেছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যাপটি লঞ্চ করা হয়েছে। এরইমধ্যে তা গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

থ্রেডস অ্যাপটি লঞ্চের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ৩ কোটির বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছে। মেটা এই অ্যাপটিকে ইনস্টাগ্রামের এক্সটেনশন হিসেবেই নিয়ে এসেছে। এর ফিচারগুলোর অনেকাংশেই মিল রয়েছে টুইটারের সঙ্গে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের থ্রেডস-এর প্রতি আকৃষ্ট করতে প্রথম থেকেই স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক দেয়া হচ্ছে।

নতুন সোশ্যাল মিডিয়ায় স্বাদ পেতে এক নজরে দেখে নেওয়া যাক মেটা থ্রেডস অ্যাপের সাইন আপ পদ্ধতি।

সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে 'Threads an Instagram app'। তারপর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে 'Log in with Instagram' অপশনে ট্যাপ করতে হবে। এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজারর নেম ও পাসওয়ার্ড দিতে হবে।

thereds প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন পাবেন। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন যার জন্য 'Import from Instagram' বাটনে ট্যাপ করতে হবে।

আরেকটি আপনি ম্যানুয়ালি নিজের বায়ো, লিংক ও প্রোফাইল পিকচার সেট করতে পারেন। এই সমস্ত হয়ে গেলে 'Next' বাটনে ক্লিক করতে হবে।

এবার পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুইটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসাবে প্রোফাইল প্রাইভেট থাকবে।

ইনস্টাগ্রামে আপনি যাদের ফলো করেন তাদের এই অ্যাপে ফলো করতে পারেন কিংবা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।

সব কাজ হয়ে গেলে 'Join Threads' অপশনে ট্যাপ করতে হবে। এই অ্যাপ সকল ইউজারদের জন্য সম্পূর্ণ ফ্রি।

কীভাবে থ্রেডে পোস্ট আপলোড করবেন?

টুইটারে যেমন টুইট বলা হয় তেমনই এখানে টেক্সট পোস্টকে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোড করার জন্য অ্যাপের হোমস্ক্রিন 'New Thread' বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে। টেক্সট, ছবি ছাড়া সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন থ্রেডস অ্যাপে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status