|
বর্ষায় পোশাকের যত্নে ১০ টিপস
নতুন সময় ডেস্ক
|
![]() বর্ষায় পোশাকের যত্নে ১০ টিপস ১. পোশাক শুকিয়ে যাওয়ার পরও এক ধরনের আর্দ্র ভাব থেকে যায় এই আবহাওয়ায়। তাই আলমারিতে রাখার আগে অবশ্যই ইস্ত্রি করে নেবেন। ২. ন্যাপথালিন অথবা নিমপাতার গুঁড়া দিয়ে রাখুন কাপড়ের ভাঁজে ভাঁজে। পোকামুক্ত থাকবে পোশাক। ৩. বর্ষায় জামাকাপড় ধোয়ার সময় ব্যবহার করতে পারেন ভিনেগার। বড় একটি বালতির পানিতে ১ কাপ সাদা ভিনেগার সিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে। ৪. পোশাকে সাদা দাগ পড়ে গেলে গুঁড়া সাবান দিয়ে ধুয়ে নিন। এছাড়া ভালো করে ধুয়ে এবং শুকিয়ে তারপর আলমারিতে রাখলে এমন সমস্যা কমে যাবে। ৫. পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে। ৬. সিল্কের শাড়ি অথবা পোশাক পাতলা কাপড়ে মুড়ে তারপর রাখুন আলমারিতে। ৭. পোশাকের তাকে সিলিকা জেলের প্যাকেট রাখুন। সিলিকা জেল বাতাসের আর্দ্রতা শুষে নেয়। এতে পোশাকে ফাঙ্গাস পড়ে না। ৮. পোশাকে কাদা লাগলে আগে কাদার অংশ পরিষ্কার করুন। এরপর পুরো পোশাকটি ধুয়ে দিন। ৯. সাদা সুতি পোশাকে কালো তিলা পড়ে যায় দ্রুত। এ থেকে মুক্তি পেতে সুতি পোশাক বৃষ্টিতে ভিজলে দ্রুত ধুয়ে ফেলতে হবে তিলা পড়ে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। কালো দাগ চলে যাবে। ১০. রোদ না উঠলে বাতাসে পোশাক শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার বা ওয়াশিং মেশিন ব্যবহার করেও ভেজা পোশাক শুকাতে পারেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
