ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কাঁচা মরিচ গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 July, 2023, 12:37 PM

কাঁচা মরিচ গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি

কাঁচা মরিচ গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি

হলুদের গুড়া, শুকনা মরিচ গুঁড়া হয় এটা সবার জানা। তবে কাঁচা মরিটের যে গুঁড়া হয় সেটা অনেকেরই হয়তো জানা নেই। প্রতিদিনের খাদ্য তালিকায় রান্নার কাজে দরকারী এক উপাদান কাঁচা মরিচ।

যেকোনো ধরনের তরকারি, সালাদ কিংবা অন্যান্য অনেক খাবারেই এটি ব্যবহার হয়ে থাকে। কাঁচা মরচে রয়েছে ক্যাপসেইসিন নামের একটি উপাদান। এই ক্যাপসেইসিন শরীরের প্রদাহ ও বাতের ব্যথা কমায়।

আমেরিকার ইনস্টিটিউট অব ক্যা’ন্সার রিসার্চ বলছে, টাটকা সবুজ কাঁচা মরিচে যে ক্যাপসেইসিন আছে, তা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে।

তাই কাঁচা মরিচে কেবল ঝালই নেই, আছে নানা উপকারী উপাদানও। এতে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাই দীর্ঘদিন কাঁচা মরিচের গুঁড়া ঘরে সংরক্ষণ করুন।

এতে করে দাম বেশি হোক বা কম আপনাকে আর মাস ছয় কিনতেই হবে না। জেনে নিন কাঁচা মরিচ গুঁড়া সংরক্ষণের উপায়-যেভাবে কাঁচা মরিচ গুঁড়া করবেন : প্রথমে কাঁচা মরিচ ভালোভাবে ধুয়ে নিন।

ধোয়া হলে চার ফালি করে কাটুন। এবার একটি ট্রেতে শুকাতে দিন। চার থেকে পাঁচ দিন এভাবে শুকিয়ে নিন। ভালোভাবে শুকিয়ে গেলে গুঁড়া করে নিন। গুঁড়াগুলো আবার একটু শুকিয়ে বায়ু নিরুদ্ধ পাত্রে রেখে সারা বছর সংরক্ষণ করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status