ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
তবে কী চার বছর আগে মাশরাফির বলা সেই কথা সত্যি হতে যাচ্ছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 July, 2023, 12:07 PM

তবে কী চার বছর আগে মাশরাফির বলা সেই কথা সত্যি হতে যাচ্ছে?

তবে কী চার বছর আগে মাশরাফির বলা সেই কথা সত্যি হতে যাচ্ছে?

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আফগানিস্তানের সঙ্গে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের শহর চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে হুট করেই ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলন করে তামিম জানালেন, লাল-সবুজের জার্সিটা আর গায়ে জড়ানো হচ্ছে না তার। আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তামিমের এমন ঘোষণায় বেশ অবাক হয়েছেন জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। অবাক হয়েছে গোটা দেশের মানুষ।

তিন মাস পর ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তামিমের নেতৃত্বেই বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ খেলবে। এতোদিন এমন ধারণা থাকলেও আজ সে ধারণা বদলে গেছে তামিমের এক ঘোষণায়।

তামিমের অবসরের ঘোষণায় যেমন দেশের ক্রিকেট সমর্থকদের মনে দাগ কেটে গেছে তেমনি প্রশ্ন ওঠেছে কে হচ্ছেন ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক? কার নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ানডে বিশ্বকাপে অংশ নিবে?

অনেকের ধারণা সাকিব আল হাসানের নেতৃত্বেই ভারতে বিশ্বকাপ মিশনে যাবে বাংলাদেশ দল। অভিজ্ঞতা ও সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবই হতে পারেন বাংলাদেশ ওয়ানড দলের পরবর্তী অধিনায়ক।

যদিও এমন এক আভাস প্রায় চার বছর আগেই দিয়ে রেখেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি অনেকটা কাকতালীয় । ২০১৯ সালের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও পরবর্তীতে তা এক বছর কমানো হয়।

ওই ঘোষণার পর সেদিনই সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে মাশরাফি স্ট্যাটাসে লিখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান!!!’

সাকিবকে যদি বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয় তবে মাশরাফির করা সেই ভবিষ্যদ্বাণী বাস্তব রূপ নিবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status