|
দীঘি কোন ধর্মের অনুসারী?
নতুন সময় ডেস্ক
|
![]() দীঘি কোন ধর্মের অনুসারী? কেননা দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু ধর্মের অনুসারী। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন দীঘি। তিনি বলেন, ‘অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্নটি উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।’ ছোটবেলায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয়েছিল দীঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপরের গল্প সবার জানা। পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেচন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মার্ডার নাইন্টিজ’। এটি নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ ভূঁইয়া।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
