|
টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে, আরোহীদের সবাইকে মৃত ঘোষণা
নতুন সময় ডেস্ক
|
![]() টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে, আরোহীদের সবাইকে মৃত ঘোষণা সমুদ্র পর্যটনে এই সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঁচ আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এতে তারা জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশে আরও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেগুলোর মধ্যে টাইটান সাবমেরিনের বড় পাঁচটি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ![]() টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে, আরোহীদের সবাইকে মৃত ঘোষণা গত রোববার (১৮ জুন) সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজ দেখতে পাঁচ আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির ডুবোযানটি। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই এটির সঙ্গে উপরে থাকা জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ![]() টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে, আরোহীদের সবাইকে মৃত ঘোষণা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
